ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কোজাগরী লক্ষ্মীপূজা আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ১১:৫০ এএম

কোজাগরী লক্ষ্মীপূজা আজ

আধ্যাত্মিক ও পার্থিব কল্যাণের প্রতীক, ধন, জ্ঞান, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মীর পূজা সোমবার অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা এ দেবীর পূজা করে থাকেন।

পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা শুরু হয়েছে সোমবার সকাল ১১টা ৫৩ মিনিটে এবং শেষ হবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ধন-সম্পদ পূর্ণ করার জন্য উপস্থিত হন। যদি দেবী সন্তুষ্ট থাকেন, তবে সংসারে অর্থকষ্ট থাকে না এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

এ পূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা নামেও ডাকা হয়। কোজাগরী শব্দের অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ অনুযায়ী, আশ্বিনের পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে খোঁজ নেন কে জাগছে। তাই এ পূজায় রাত জেগে পূজা ও প্রার্থনার প্রথা রয়েছে।

আজ সন্ধ্যা থেকে বিভিন্ন মন্দির ও গৃহে বিশেষ পূজা, ভক্তিগীতি ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ভক্তরা এদিন প্রদীপ প্রজ্জ্বলন, আলপনা অঙ্কন ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা আধ্যাত্মিক অনুপ্রেরণা ও পার্থিব কল্যাণের প্রত্যাশায় এ পূজায় অংশ নিচ্ছেন।

জেএইচআর

Link copied!