ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নয় বিয়ে করা কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ০৯:১৬ পিএম

নয় বিয়ে করা কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন

আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন শরিয়াহভিত্তিক ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি মাদানীকে নিজের ‘শ্বশুর’ সম্বোধন করে সম্পর্কের জটিল সমীকরণ ব্যাখ্যা করেন।

মুফতি মামুনুর রশিদ কাসেমী তাঁর পোস্টে জানান, হাফেজ ইমাম উদ্দিন সাহেব তাঁর বড় চাচার জামাতা হওয়ার সুবাদে প্রথমে তাঁর দুলাভাই ছিলেন। পরবর্তীতে ইমাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর মেয়েকে কাসেমী বিয়ে করায় তিনি তাঁর শ্বশুরে পরিণত হন।

অন্যদিকে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী বিয়ে করেছেন হাফেজ ইমাম উদ্দিনের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সেই হিসেবে রফিকুল ইসলাম মাদানী ও হাফেজ ইমাম উদ্দিন সম্পর্কে এখন ভায়রা ভাই। মুফতি কাসেমীর যুক্তি অনুযায়ী, শ্বশুরের ভায়রা ভাই হওয়ার কারণে রফিকুল ইসলাম মাদানীও এখন তাঁর নতুন সম্পর্কের সম্পর্কে 'শ্বশুর' হিসেবে গণ্য হচ্ছেন।

মুফতি মামুনুর রশিদ কাসেমী নিজেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন। তথ্যমতে, তিনি এ পর্যন্ত ৯টি বিয়ে করেছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে ঢাকা কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তাঁর চারজন স্ত্রী রয়েছেন বলে জানা গেছে; বাকিদের মধ্যে কেউ তাঁকে তালাক দিয়েছেন অথবা বিচ্ছিন্ন রয়েছেন।

মাওলানা রফিকুল ইসলাম মাদানীর এই দ্বিতীয় বিয়ে এবং কাসেমীর ফেসবুক পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

জেএইচআর

Link copied!