ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নকআউটে মুখোমুখি ইংল্যান্ড-সেনেগাল, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ৩০, ২০২২, ০৩:৫৫ পিএম

নকআউটে মুখোমুখি ইংল্যান্ড-সেনেগাল, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র

কাতার বিশ্বকাপে গতকাল রাতে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে নেদারল্যান্ডস। আর ইকুয়েডরকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে আফ্রিকান দেশ সেনেগাল।

‘বি’ গ্রুপ থেকে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইংল্যান্ড। রানারআপ হিসেবে উঠেছে যুক্তরাষ্ট্র।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী নকআউটে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানারআপের সঙ্গে। আর ‘এ’ গ্রুপের রানারআপ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে।

সে হিসেবে নেদারল্যান্ডস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্রকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর রাত ৯টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ইংল্যান্ড পেয়েছে সেনেগালকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায় আল বাইত স্টেডিয়ামে।

কেএস

 

Link copied!