ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মন্ত্রীর দায়িত্ব পেলেন ওয়াহাব রিয়াজ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৭, ২০২৩, ০৬:৩৩ পিএম

মন্ত্রীর দায়িত্ব পেলেন ওয়াহাব রিয়াজ

বিপিএলে চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ১২ উইকেট নিয়ে এখনো পর্যন্ত আসরের সেরা বোলার তিনি। 

তবে আসরের মাঝপথেই ভিন্ন এক খবর পেলেন পাকিস্তানি এই পেসার। পাকিস্তানের পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারে ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বিপিএল শেষে শপথ গ্রহণ করবেন তিনি।

জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। তবে সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে তাকে। এজন্য বিপিএল ছেড়ে দায়িত্ব নিতে পাকিস্তানে চলে যাবেন ওয়াহাব।

ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব।

টিএইচ

Link copied!