ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চলতি পিএসএলে রিজওয়ানের ‘প্রথম’ সেঞ্চুরি

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:৫১ এএম

চলতি পিএসএলে রিজওয়ানের ‘প্রথম’ সেঞ্চুরি

চলতি পিএসএলে এ পর্যন্ত ৫ ইনিংসে ব্যাটিংয়ে করে ১৪৪.২৯ স্ট্রাইক রেট ও ১০৯.৬৬ গড়ে সর্বোচ্চ ৩২৯ রান রিজওয়ানের।

একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে আছে তিন ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন রিজওয়ান।

২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে ৬৪ বলে ৭ ছক্কা ও ৬ চারে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

করাচির বিপক্ষে ওপেনিংয়ে নেমে ধীরলয়ে শুরু করেন রিজওয়ান। একটা সময় তার রান ছিল ১৭ বলে ১৬, চার ছিল কেবল একটি। এরপর রানের গতিতে কিছুটা দম দেন তিনি। ৫ চারে ৪২ বলে স্পর্শ করেন ফিফটি।

পঞ্চাশের পর আরও মারমুখী হয়ে ওঠেন রিজওয়ান। শোয়েব মালিককে টানা মারেন দুই চার। মোহাম্মদ উমরকে ওড়ান ছক্কায়। পরে আমির ইয়ামিনকে পরপর দুই চার মেরে আশির ঘরে পৌঁছে যান তিনি।

এবি
 

Link copied!