ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পূবাইলে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৩, ১১:৪৫ এএম

পূবাইলে নাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ছবি: আমার সংবাদ

গাজীপুর মহানগরীর পূবাইলে মাজুখান পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাজুখান পশ্চিম পাড়া মাঠে শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচটি মাজুখান পাওয়ার ভয়েস বনাম মিরপুর একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হয় খেলা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম জাহিদ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হাজী মোহাম্মদ আলী সরকার।গাজীপুর মহানগর ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ হাসানুল বান্না মজু।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আবু সাহিদ মাষ্টার, সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক মাষ্টার, পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল্লাহ আল মোক্তাদির (নয়ন), সাবেক ৪০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডা. ফারুক আহমেদ সরকার, পূবাইল থানা কৃষকলীগের সহ-সভাপতি মো. আনিছুল হক মোল্লা, ৪০ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. লোকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম,  সমাজসেবক মো, বাতেন মোল্লা ও মো. আলমগীর শিকদার।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, মো. কাকন সিকদার, মো. আবির হোসেন, মো. তুহিন খান, মো. মামুন হোসেন, উদয়, দ্বীপ, সজীব, জিম, শাকিল, খায়ের, হৃদয়, শান্ত, শাহাদাত,মাসুদ, তুর্কি, অজিতসহ অন্যান্যরা।

আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আব্দুল আলীম মাস্টার। খেলায় বিজয়ী হয় মিরপুর একাদশ।

ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা। ম্যাচটি বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এআরএস

Link copied!