ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের কোম্পানি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:২১ পিএম

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের কোম্পানি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দেওয়া হতে পারে বলে আগে থেকেই গুঞ্জন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ জন্য বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল।

অবশেষে বিদেশি কোম্পানির হাতেই যাচ্ছে বিপিএল পরিচালনার দায়িত্ব। নানা প্রক্রিয়া শেষে তিন মৌসুমের জন্য বিপিএলের দায়িত্ব পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি।’ 

এর আগে বিসিবির বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্র্যান্সপোর্ট গ্রুপসহ মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।

মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর সবশেষ তিনটি প্রতিষ্ঠান বিসিবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলছিলেন, 'আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।'

অবশেষে আজ (সোমবার) বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। জানা গেল আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের আএমজি কোম্পানি। তিন মৌসুমের চুক্তিতে বিসিবির সঙ্গে যোগ দিচ্ছে আইপিএলেও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা মার্কিন কোম্পানিটি। 

অবশ্য আইএমজি তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেলেও বিসিবির সাথে তাদের কত টাকায় রফা হলো, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ আইএমজি কত অর্থ পাবে? বিসিবিকে কত টাকা দিতে হবে? তা এখনো খোলাসা করা হয়নি। 

জেএইচআর

Link copied!