ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিবির নির্বাচক হলেন সালমা খাতুন

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:৩৫ পিএম

বিসিবির নির্বাচক হলেন সালমা খাতুন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেলেন সালমা খাতুন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে আজ অনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাতেই সিদ্ধান্ত হয়েছে নারী ক্রিকেটে নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে সালমাকে।

আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন সালমা। তার সঙ্গে কত দিনের চুক্তি হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি বিসিবি। 

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন সালমা। নতুন করে নির্বাচক হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

বর্তমানে বিসিবির একমাত্র নির্বাচক হিসেবে নারী দলের সঙ্গে কাজ করছেন সাজ্জাদ আহমেদ শিপন। তার সঙ্গে এবার সালমা যুক্ত হওয়ায়, নারী দলের নির্বচাক প্যানেল হলো দুই সদস্যের।

এই মাসের শেষের দিকেই নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। যেখানে অংশ নেবে বাংলাদেশও। এই মেগা আসর সামনে রেখেই নির্বাচক প্যানেলে সালমাকে যুক্ত করেছে বিসিবি।

জেএইচআর

Link copied!