ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিবি নির্বাচন: পরিচালক পদে জয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৫, ০৬:৫৯ পিএম

বিসিবি নির্বাচন: পরিচালক পদে জয়ী হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১০ জন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা বিভাগের নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগের রাহাত শামস, রাজশাহী বিভাগের মোখলেসুর রহমান এবং রংপুর বিভাগের হাসানুজ্জামান রয়েছেন।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা) থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। এর মধ্যে ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম রয়েছেন।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা) থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

নির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে।

ইএইচ

Link copied!