ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষলেন সাবেক ইংলিশ অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৬, ০৩:২৯ পিএম

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষলেন সাবেক ইংলিশ অধিনায়ক
পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক। ছবি: সংগৃহীত

নিজের অবসরের বিষয়টা সামনে আনলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ক্যারিয়ার শেষের পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দায়ী করেছেন তিনি। জানালেন, ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রোষানলে পড়তে হয়েছিল তাঁকে।

২০১৪ সালে ৩৩ বছর বয়সে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন পিটারসেন। ইউটিউবার রণবীর আল্লাহ বাদিয়াকে তিনি বলেন, ‘আমি ত্যাগ স্বীকার করেছিলাম; আমার ক্যারিয়ার শেষ হয়েছে। সে সময়কার প্রশাসনের (ইসিবির কর্তারা) সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার সময় আমার বয়স হয়েছিল ৩৩ বছর। খেলেছি ১০৪টি টেস্ট। অথচ আমার ১৫০-১৬০টি টেস্ট খেলা উচিত ছিল। নামের পাশে ১২-১৩ হাজার রান থাকা উচিত ছিল। আমার মনে হয়, এটা আমার এটা প্রাপ্য ছিল।’

আইপিএলে এখন ইংল্যান্ডের ক্রিকেটারদের অভাব নেই। চোটে না পড়লে জস বাটলার, জফরা আর্চার, স্যাম কারানদের নিয়মিতই এই লিগে দেখা যায়। পিটারসেনের দাবি ইংল্যান্ডের ক্রিকেটারদের এই পথ তৈরি করে দেওয়ার পেছনের কারিগর তিনি, ‘জস বাটলারের একটা সাক্ষাৎকার নিয়েছিল কিছু দিন আগে। সে আমাকে ধন্যবাদ দিয়েছে। আমি যে ত্যাগ স্বীকার করেছি, তারা সেসবের ফল পাচ্ছে এখন।’

আইপিএলে পাঁচটি মৌসুম খেলেছেন পিটারসেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিয়ে ২০০৯ সালের মৌসুমে অভিষেক হয় তাঁর। সব মিলিয়ে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন তিনি। ৩৬ ইনিংসে ব্যাট হাতে করেছেন ১০০১ রান। স্ট্রাইকরেট ১৩৪.৭২, ব্যাটিং গড় ৩৭.০৭। আইপিএলে এক সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটি আছে সাবেক তারকা ব্যাটারের নামের পাশে।

এএন

Link copied!