ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২৬, ১২:১২ পিএম

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটমূল্য ও নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শনিবার সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এবার প্রথমবারের মতো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের টিকিটমূল্য একসঙ্গে প্রকাশ করা হয়েছে।

মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা, ক্লাব হাউজ (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২৫০০ টাকায় পাওয়া যাবে।

চট্টগ্রাম স্টেডিয়ামেও সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখার সুযোগ থাকছে। সেখানে ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ শ্রাবণ ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়ন ২৫০০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে গড়াবে। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে দুইটি টি-টোয়েন্টি এবং শেষ ম্যাচটি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যাচ শুরুর সময়েও পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচ আগে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে তা বেলা ১১টায় শুরু হবে। একইভাবে টি-টোয়েন্টি ম্যাচ সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ৩টায় শুরু হবে।

এএন

Link copied!