ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিএসএল শেষ পারভেজ ইমনের

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২৬, ০৫:৩৪ পিএম

পিএসএল শেষ পারভেজ ইমনের

চোটের কারণে এবারের পাকিস্তান সুপার লিগে মাঝ পথেই ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তার দল লাহোর কালান্দারর্স জানিয়েছে, চোটের কারণে এবারের আসরে পারভেজের আর খেলা হচ্ছে না। আজ রাতেই তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে পারভেজের টুর্নামেন্ট থেকে বিদায়ের খবর জানিয়ে বলা হয়, গত ৩ এপ্রিল লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন পারভেজ।

প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন তিনি। তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই টাইগার ওপেনার। 

পিএসএলে খেলার জন্য পারভেজকে ২৫ এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি। অন্যদিকে, একই  টুর্নামেন্টে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম ১২ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছিলেন।

এম জি

Link copied!