ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১৩, ২০২৬, ১০:৩৮ এএম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।

ম্যাচ চলাকালে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রায়ান রোবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রোমেরো। পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তিনি ভারসাম্য হারিয়ে নিজ দলের গোলরক্ষক অ্যান্টোনিন কিনস্কির সঙ্গে ধাক্কা খান। ঘটনার পর দীর্ঘক্ষণ মাঠেই চিকিৎসা দেওয়া হয় তাকে। তবে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কান্নাজড়িত চোখে মাঠ ছাড়তে বাধ্য হন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোমেরোর হাঁটুতে গুরুতর চোট লেগেছে। আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাস্তন ইদুল জানিয়েছেন, হাঁটুর স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং লিগামেন্ট বা মেনিসকাসের ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চূড়ান্ত অবস্থা জানতে তাকে স্ক্যান করানো হবে।

এদিকে টটেনহ্যাম ক্লাব সূত্র জানিয়েছে, রোমেরোর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোচ রবার্তো ডি জার্বি বলেন, “তিনি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না, তবে আমরা আশাবাদী চোট গুরুতর নয়।”

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এমন ইনজুরি আর্জেন্টিনা শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বচ্যাম্পিয়ন দলটির রক্ষণভাগে রোমেরোর অনুপস্থিতি বড় শূন্যতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএন

Link copied!