ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১৪, ২০২৬, ১০:৩৩ এএম

সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের দল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সোমবার রাত প্রায় ১১টার দিকে ঢাকায় পা রাখেন কিউই ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে সরাসরি কড়া নিরাপত্তায় টিম হোটেলে নেওয়া হয় তাদের।

দলের মূল বহরের সঙ্গে পরবর্তীতে আরও তিনজন যোগ দিয়েছেন, যারা আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন। সব মিলিয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টসহ পূর্ণ প্রস্তুতিতে এখন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম পর্ব শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৭ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

এরপর সিরিজ যাবে চট্টগ্রামে, যেখানে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে অধ্যায় শেষেই শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। চট্টগ্রামের একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২ মে আবারও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পুরো সিরিজ ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়ছে উত্তেজনা স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের লড়াই যে জমজমাট হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

এএন

Link copied!