ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাইগারদের ব্যাটিংয়ে ছন্দপতন, কিউইদের সামনে ছোট লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ২, ২০২৬, ০৫:৩৬ পিএম

টাইগারদের ব্যাটিংয়ে ছন্দপতন, কিউইদের সামনে ছোট লক্ষ্য

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আশাব্যঞ্জক শুরু পেয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটে ৮৬ রান থেকে হঠাৎ ধস নামে, শেষ ৬ উইকেট হারিয়ে যোগ হয় মাত্র ১৬ রান। ফলে ১৪.২ ওভারে ১০২ রানেই অলআউট হয় স্বাগতিকরা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

শুরুর ধাক্কা কাটিয়ে ভালো ছন্দে ছিল বাংলাদেশ। তবে জেইডেন লেনক্সের বলে উইকেট ছেড়ে এগিয়ে এসে বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হন সাইফ হাসান। ১১ বলে ১৬ রান করে আউট হলে ২১ রানে প্রথম উইকেট হারায় দল।

এরপর অধিনায়ক লিটন দাস দ্রুত রান তুলতে থাকলেও সঙ্গ হারান বারবার। তানজিদ হাসান তামিম ১০ বলে ৬ করে নাথান স্মিথের বলে বোল্ড হন। পরের বলেই পারভেজ হোসেন ইমন গোল্ডেন ডাকে বিদায় নিলে ৩৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

বৃষ্টির বাধায় খেলা থেমে যাওয়ার আগে ৬.৪ ওভারে ৫০/৩ ছিল স্কোর। বিরতির পর ফিরে এসে লিটন দাস ১৭ বলে ২৬ রান করে ক্লার্কসনের বলে ক্যাচ দেন। দলীয় ৬৩ রানে চতুর্থ উইকেট পতনের পর ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে কিউই বোলাররা।

তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২৪ বলে ৩৩ রান করেন তিনি। তবে অন্যপ্রান্তে শামীম হোসেন ৮ বলে ৩, মোহাম্মদ সাইফউদ্দিন গোল্ডেন ডাক, রিশাদ হোসেন ৪ বলে ৫ রান করে আউট হলে ধস আরও গভীর হয়।

এক পর্যায়ে ৯৫ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। শেখ মেহেদী ৬ বলে ৭ রানে অপরাজিত থাকলেও ১০২ রানেই থামে ইনিংস।

শেষ দিকে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে সম্ভাবনাময় অবস্থান থেকেও বড় পুঁজি গড়ার সুযোগ হারায় বাংলাদেশ, যা ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এম জি

Link copied!