ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

হোয়াইটওয়াশের লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জুন ১৪, ২০২৬, ১১:১১ এএম

হোয়াইটওয়াশের লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা দুই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টিম টাইগার্স। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

শেষ ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আজ পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পাশাপাশি বিশ্রামে রাখা হয়েছে গতি তারকা পেসার নাহিদ রানাকেও।

এই দুই জনের বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এবং পেসার শরিফুল ইসলাম। এদিকে মিরাজের অনুপস্থিতিতে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।

অস্ট্রেলিয়া একাদশ:

জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ক্যমেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিকে ও অ্যাডাম জাম্পা।

এএন

Link copied!