ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফুটো টিনের ঘরে মানবিকতার ছোঁয়া, স্বস্তিতে দুই পরিবার

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

জুন ১৮, ২০২৬, ০১:২৬ পিএম

ফুটো টিনের ঘরে মানবিকতার ছোঁয়া, স্বস্তিতে দুই পরিবার

মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্যের আরেকটি বাস্তব উদাহরণ দেখা গেল নরসিংদী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক নির্বাহী কর্মকর্তার কর্মকাণ্ডে। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে-নিভৃতে সহায়তা করে যাচ্ছেন তিনি। বিভিন্ন সময় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কর্মকর্তা।

টাকার অভাবে দীর্ঘদিন ধরে নরসিংদীর পলাশের বিধবা কারিম বেগম ও দুস্থ রাবিয়া বেগম সন্তানদের নিয়ে ফুটো টিনের ঘরে বৃষ্টির পানিতে রাত কাটাচ্ছিলেন। সংশ্লিষ্ট দফতরগুলোতে আবেদন করেও যখন কোনো কুলকিনারা হচ্ছিল না, তখন এ খবর জানতে পেরে নরসিংদী সওজের ওই কর্মকর্তা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

তাঁর তাৎক্ষণিক উদ্যোগে দুই পরিবারের মাঝে উন্নত মানের দুই বান করে মোট ৪ বান ঢেউটিন এবং ২৪ ফুট করে মোট ৪৮ ফুট টিনের তুয়া অসহায় পরিবারগুলোর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এমন মানবিক সহযোগিতা পেয়ে স্বস্তি ফিরে এসেছে অসহায় ওই দুই পরিবারের মাঝে।

সওজের ওই কর্মকর্তা মনে করেন, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা সামান্য সহযোগিতা পেলে নতুন করে বাঁচার আশা খুঁজে পান। তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী পরিবারগুলোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক ও কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চান।

এদিকে কর্মকর্তার এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।

জেএইচআর

Link copied!