ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৯:১২ পিএম

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে রণক্ষেত্রে পরিণত হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার। বিশ্বের অন্যতম ব্যস্ত এই এলাকায় আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্বকাপের শুরুতেই সমর্থকদের এমন সহিংসতা ফুটবল বিশ্বে নতুন করে উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে টাইমস স্কয়ারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে শুরু হওয়া এই ঝগড়া দ্রুত হাতাহাতি ও লাঠালাঠিতে রূপ নেয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, সেখানে থাকা পর্যটক ও পথচারীরা ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকা পরিহিত একদল সমর্থকের সঙ্গে আলজেরিয়ার রঙে সজ্জিত আরেকটি দলের প্রচণ্ড ধাক্কাধাক্কি ও মারামারি হচ্ছে। ঘটনার সময় সেখানে ফ্রান্স ও সেনেগালের কিছু সমর্থকও উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, প্রথমে একে অপরকে উদ্দেশ্য করে অপমানজনক স্লোগান ও অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে সংঘর্ষ থামাতে চেষ্টা করতে দেখা গেলেও উত্তেজনার কাছে তা ব্যর্থ হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে ‘বিশ্বকাপের প্রথম নেতিবাচক দৃশ্য’ হিসেবে অভিহিত করেছে।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে। তবে কতজন আহত হয়েছেন বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। সংঘর্ষের মূল কারণ সম্পর্কেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।

জেএইচআর

Link copied!