ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১১:২২ এএম

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

ডিআর কঙ্গোর বিপক্ষে ডিফেন্ডার দানিয়েল মুনোজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে কলম্বিয়া। কঠিন লড়াই শেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এবার নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার এই দলটি।

বুধবার মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কে’ গ্রুপের ম্যাচটিতে ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে ওঠে কলম্বিয়া।

জেমস রদ্রিগেস, লুইস দিয়াস ও জন আরিয়াসদের একের পর এক আক্রমণে বারবার প্রচণ্ড চাপে পড়ে ডিআর কঙ্গো।

তবে আফ্রিকান দলটির গোলরক্ষক লিওনেল এমপাসি ছিলেন দুর্দান্ত এবং প্রথমার্ধে কলম্বিয়ার সব শট ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল কলম্বিয়া।

তবে ডিআর কঙ্গোর রক্ষণভাগ এবং গোলরক্ষক এমপাসির দারুণ দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যাওয়া কলম্বিয়ার লুইস দিয়াসের ৫০ মিনিটের মাথায় নেওয়া একটি শট দুর্দান্তভাবে রুখে দেন কঙ্গোর গোলরক্ষক।

অন্যদিকে ডিআর কঙ্গো মাঝে মাঝে পাল্টা আক্রমণ চালালেও গোলমুখে ব্যর্থ হয়েছে আফ্রিকান দলটি।

ম্যাচের ঠিক ৭৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কলম্বিয়া, যেখানে বদলি খেলোয়াড় হুয়ান কুইন্তেরোর দারুণ থ্রু পাস থেকে আসে বড় সুযোগ।

জন কর্দোবা বক্সের ভেতরে পড়ে গেলেও বলের নিয়ন্ত্রণ নেন দানিয়েল মুনোজ এবং ডান দিক থেকে নিখুঁত শটে কঙ্গোর জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন তিনি।

গোল হজমের পর ডিআর কঙ্গো সমতা ফেরাতে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এবং বদলি নাথানায়েল এমবুকুর সেট-পিস ও দূরপাল্লার শটে কয়েকবার চাপে পড়ে কলম্বিয়া।

যোগ করা সময়ে এমবুকুর শক্তিশালী শট ডাইভ দিয়ে ঠেকান কলম্বিয়ার অভিজ্ঞ গোলরক্ষক কামিলো ভার্গাস।

শেষ মুহূর্তে ফ্রি-কিক ও কর্নার থেকেও সমতা ফেরাতে ব্যর্থ হয় ডিআর কঙ্গো এবং ফলে মুনোজের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে কলম্বিয়া এবং অন্যদিকে টানা লড়াই করেও গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া করল ডিআর কঙ্গো।

পুরো ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত দলের পরাজয় এড়াতে পারেননি কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি।

এএন

Link copied!