ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১০:৪৮ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ রিট আবেদন দায়ের করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এই রিট আবেদনটি দায়ের করেন। আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের এই রিটে বিবাদী করা হয়েছে।

রিটে একটি রুল জারি করে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে, যেখানে কেন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটি রহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, এই আইনটি ইতিমধ্যে তার মূল উদ্দেশ্য পূরণ করে ফেলেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষকে বিচারিকভাবে হত্যার অস্ত্র হিসেবে এর সম্ভাব্য অপব্যবহার ও অপপ্রয়োগ পুরোপুরি প্রতিরোধ করা প্রয়োজন।

একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বর্তমান কার্যকারিতা বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানগুলোর পরিপন্থি হওয়ায়, সেই নির্দিষ্ট বিষয়টিকেও অবৈধ ও বাতিল ঘোষণার জোর দাবি জানানো হয়েছে।

এএন

Link copied!