ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মেহেরপুরে কিশোর গ্যাং ছাড়ার জেরে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ২৪, ২০২৬, ১১:৪৩ এএম

মেহেরপুরে কিশোর গ্যাং ছাড়ার জেরে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

মেহেরপুরে কিশোর গ্যাংয়ের দল থেকে বের হয়ে আসায় আলিফ (১৬) নামের এক স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোভিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত আলিফ মেহেরপুর শহরের মণ্ডলপাড়া এলাকার সালামের ছেলে এবং মেহেরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

আহত আলিফ জানায়, সম্প্রতি মেহেরপুর শহরে গড়ে ওঠা ‘CPB’ এবং ‘GSF’ নামের দুটি কিশোর গ্যাংয়ের সঙ্গে সে জড়িয়ে পড়েছিল। পরবর্তীতে ভুল বুঝতে পেরে সে ওই গ্রুপ দুটি থেকে বের হয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় রকি নামের এক বন্ধু তাকে কৌশলে ডেকে গোভিপুর এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্রই সাদিক ও রোহানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আলিফের বাবা সালাম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করে বলেন, “রাজনৈতিক প্রভাবশালী মহলের মদদ ও আশ্রয়-প্রশ্রয়েই মেহেরপুরে এই কিশোর গ্যাংগুলো দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এই গ্যাং কালচারের ব্যাপারে আমরা একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। আজ আমার ছেলের পিঠ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে। আমি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

হামলার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!