ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ)

জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ)

জুন ২৪, ২০২৬, ১১:৫০ এএম

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে তিনটি শিশুসহ ৯ জন নারী-পুরুষকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বাংলাদেশে অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি।

বুধবার ভোর ৪টার দিকে আদাতলার উত্তর পাতাড়ী এলাকা দিয়ে এ চেষ্টা করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ ব্যাটালিয়ন-১৬ থেকে জানানো হয়েছে, আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ০৯ জন ব্যক্তিকে (০৩ জন পুরুষ, ০৩ জন নারী এবং ০৩ জন শিশু) বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে।

আরও বলা হয়, আদাতলা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা শূন্য লাইনে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়।

এএন

Link copied!