ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৬:৫১ পিএম

বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব অর্ধেকের বেশি শেষ হওয়ায় নকআউট পর্বের সমীকরণও স্পষ্ট হতে শুরু করেছে। এখন পর্যন্ত ১২টি গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হয়েছে। এরই মধ্যে রাউন্ড অব ৩২-এ খেলার যোগ্যতা অর্জন করেছে ১৯টি দল, আর বিদায় নিশ্চিত হয়েছে আট দলের।

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল ‘এফ’ গ্রুপ। ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে পরিচিত এই গ্রুপে শেষ পর্যন্ত শীর্ষস্থান দখল করে নকআউটে উঠেছে নেদারল্যান্ডস। রানারআপ হিসেবে জায়গা পেয়েছে জাপান। অন্যদিকে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে সুইডেন।

এ পর্যন্ত নকআউট পর্বের চারটি ম্যাচও চূড়ান্ত হয়েছে। ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। এছাড়া কানাডা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার এবং যুক্তরাষ্ট্র লড়বে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিরুদ্ধে।

এ পর্যন্ত চূড়ান্ত হওয়া রাউন্ড অব ৩২-এর সূচি:

কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা- ২৮ জুন, রাত ১টা
ব্রাজিল বনাম জাপান- ২৯ জুন, রাত ১১টা
নেদারল্যান্ডস বনাম মরক্কো- ৩০ জুন, সকাল ৭টা
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা- ২ জুলাই, সকাল ৬টা

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ জায়গা করে নেয়। তাদের সঙ্গে যোগ দেয় সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে নকআউট পর্বের প্রথম ধাপের ম্যাচগুলো।

এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে যেসব দল:

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া

অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডানের।

বাকি ছয়টি গ্রুপের খেলা শেষ হওয়ার পর রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি ও সব ম্যাচের লাইনআপ চূড়ান্ত হবে। এরপর শুরু হবে নকআউট পর্বের আসল লড়াই, যেখানে একটি হারই শেষ করে দিতে পারে শিরোপা জয়ের স্বপ্ন।

এএন

Link copied!