ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬
বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ থেকে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো সম্ভব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৫:৪৮ পিএম

বাংলাদেশ থেকে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো সম্ভব

চীন-মিয়ানমার করিডরের সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে পারলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকযোগে বাংলাদেশ থেকে চীনে পণ্য পরিবহন সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়বে বলে সরকার আশা করছে। তিনি জানান, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে।

শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কমিটি গঠনে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়নি। প্রচলিত নিয়ম অনুসরণ করেই সদস্য নির্বাচন করা হয়েছে এবং এ বিষয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আইনের শাসন ও সামাজিক চুক্তি দুর্বল হয়ে পড়ে। তিনি উল্লেখ করেন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এম জি

Link copied!