ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৮, ২০২৬, ০৭:৩০ এএম

গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ক্রোয়েশিয়া-ঘানাও গেল নকআউটে

বিশ্বকাপের ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। যদিও ম্যাচ চলাকালে অন্য ম্যাচের ফলাফলের কারণে কিছু সময়ের জন্য শীর্ষস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটতে দেয়নি থমাস টুখেলের শিষ্যরা।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংলিশরা। এ সময় অন্য ম্যাচে ক্রোয়েশিয়া এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষস্থান নিয়ে চাপ বাড়ে ইংল্যান্ডের ওপর।

তবে দ্বিতীয়ার্ধে সেই চাপ কাটিয়ে ওঠে তারা। ৬২তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুড বেলিংহাম হেডে জাল খুঁজে নিলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ৬৭তম মিনিটে বেলিংহামের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিং করে ব্যবধান ২-০ করেন অধিনায়ক হ্যারি কেইন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক গোলের নতুন রেকর্ডও গড়েছেন কেইন। বাকি সময়ে আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘এল’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। অন্যদিকে ঘানাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ঘানা।

এএন

Link copied!