ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন খেলা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৭, ২০২৬, ১১:৫৯ পিএম

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন খেলা

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আগেই গ্রুপসেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষে আলবিসেলেস্তেদের শেষ গ্রুপ ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার।

বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একাদশে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছেন। দীর্ঘ টুর্নামেন্টের ধকল সামলাতে নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি অধিনায়ক লিওনেল মেসিকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে মাঠে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি।

তবে মহাতারকা মেসি না থাকলেও হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ দলের অন্য তারকাদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

টিভিতে যেভাবে দেখবেন:
বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। এছাড়া বেসরকারি স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনেও খেলাটি দেখা যাবে।

মোবাইল ও অনলাইনে দেখার উপায়: অনলাইনে স্মার্টফোন বা ডিভাইসে ম্যাচটি উপভোগ করতে চাইলে সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।

পাশাপাশি সরাসরি খেলা দেখতে চোখ রাখতে পারেন কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইটে। এছাড়া ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzDX) অ্যাপ থেকেও লাইভ ম্যাচ দেখা যাবে। আর খেলার প্রতিটি মুহূর্তের লাইভ স্কোর ও দ্রুততম আপডেট জানতে ফুটবলপ্রেমীরা ভিজিট করতে পারেন (https://www.fotmob.com) ওয়েবসাইটে।

জেএইচআর

Link copied!