ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

বিশ্বকাপের মাঝেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৯, ২০২৬, ০৩:৪৮ পিএম

বিশ্বকাপের মাঝেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব ইতোমধ্যেই শুরু হয়েছে। যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই আসরের পর্দা নামতে এখনো প্রায় ২০ দিন বাকি। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে তার মেয়াদ আরও বাড়তে যাচ্ছে।

যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, তবে ইএসপিএন মুন্দিয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্ব পালন নিয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে এএফএ। সাংবাদিক দিয়েগো মনরোইগ জানান, যুক্তরাষ্ট্রে দলের যাত্রার আগেই স্কালোনির প্রতিনিধিদের সঙ্গে এএফএর একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

দিয়েগো মনরোইগ বলেন, “স্কালোনি যেন কোচ হিসেবে দীর্ঘমেয়াদে থাকেন, এএফএর চাওয়া সেটাই। বিষয়টি আমি খতিয়ে দেখেছি। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছি এবং এখন নিশ্চিতভাবে বলতে পারি যে আর্জেন্টিনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত কোচ হিসেবে থাকতে মৌখিকভাবে একটি সমঝোতায় পৌঁছেছেন।”

এই সমঝোতা চূড়ান্ত হলে ২০৩১ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকবেন স্কালোনি। এর ফলে তার অধীনেই আরও একটি ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আপাতত নিজের ভবিষ্যৎ নয়, চলমান বিশ্বকাপ নিয়েই পুরো মনোযোগ ধরে রাখতে চান আর্জেন্টাইন এই কোচ।

ইএসপিএন মুন্দিয়ালের আরেক সাংবাদিক মুন্দিয়েল বলেন, “এখন কোচ বিশ্বকাপেই পুরোপুরি মনোযোগ দিতে চান। তিনি নিজের ভবিষ্যৎ বা চুক্তির ব্যাপারে কোনো আলোচনা করতে চান না। তবে বিশ্বকাপ শেষে আবারও এএফএর সঙ্গে মৌখিক সমঝোতা নিয়ে যোগাযোগ হবে। যে আলাপ-আলোচনা হয়েছে তাদের মধ্যে, তা আশাব্যঞ্জক।”

২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর থেকে স্কালোনির অধীনে দলটি এখন পর্যন্ত ১০৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে ৭৯টিতে, ড্র হয়েছে ১৪টি এবং পরাজয় মাত্র ১০ ম্যাচে। এই সময়ের মধ্যেই তার হাত ধরে আর্জেন্টিনা জিতেছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০২২ সালের ফিনালিসিমা শিরোপা। একই সঙ্গে লিওনেল মেসিও তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এই চারটি বড় শিরোপার স্বাদ পেয়েছেন।

শিরোপা ধরে রাখার মিশনে এবারের বিশ্বকাপেও দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিন ম্যাচে তারা ৮টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ১টি। দলের করা ৮ গোলের মধ্যে ৬টিই এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। এই ছয় গোলের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েছেন তিনি। ফুটবলের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ মেসির মোট গোলসংখ্যা এখন ১৯।

এএন

Link copied!