ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

জার্মানির বিদায়ে ব্রাজিল শিবিরে স্বস্তি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০৪:৩৬ পিএম

জার্মানির বিদায়ে ব্রাজিল শিবিরে স্বস্তি

চলমান বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে জার্মানি। এই ফলাফলে সবচেয়ে বড় স্বস্তি পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ, অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে একমাত্র পাঁচবারের চ্যাম্পিয়ন দলের মর্যাদা ধরে রাখতে পারছে সেলেসাওরা।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের মাধ্যমে পঞ্চম শিরোপা নিজেদের করে নেয় ব্রাজিল। এরপর থেকে বিশ্বকাপের সবচেয়ে সফল দল হিসেবে তারা এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। এবারের আসরে সেই রেকর্ডে সমতা আনার সুযোগ ছিল কেবল জার্মানির সামনে। ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপ জেতা জার্মানি যদি এবারও শিরোপা জিততে পারত, তবে তাদের বিশ্বকাপ সংখ্যা দাঁড়াত পাঁচে।

তবে প্যারাগুয়ের বিপক্ষে নকআউট পর্বেই বিদায় নেওয়ায় সেই সম্ভাবনার ইতি ঘটেছে। ফলে আরও অন্তত চার বছর বিশ্বের একমাত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই থাকবে ব্রাজিল। দুই দশকেরও বেশি সময় ধরে ধরে রাখা এই গৌরবময় রেকর্ডে আপাতত অন্য কোনো দল ভাগ বসাতে পারছে না।

অন্যদিকে, জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলছে ব্রাজিল। বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করতে এবার পঞ্চম তারকার পাশে ষষ্ঠ তারকা যোগ করাই তাদের লক্ষ্য।

বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী দলের তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি ও ইতালি, যাদের সংগ্রহে চারটি করে শিরোপা। এছাড়া আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ে জিতেছে তিনটি করে বিশ্বকাপ। ইতালি এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা এবং জার্মানির আগেভাগে বিদায় নেওয়ায়, বিশ্বকাপের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের একক অবস্থান আপাতত অটুটই থাকল।

এএন

Link copied!