ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

বৃষ্টি-বজ্রঝড়ে দেরিতে শুরু মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১, ২০২৬, ০৮:২৪ এএম

বৃষ্টি-বজ্রঝড়ে দেরিতে শুরু মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচ। প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে বাংলাদেশ সময় সকাল ৭টায় কিক-অফ হওয়ার কথা থাকলেও ম্যাচটি অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি ঘিরে কয়েক ঘণ্টা আগেই দর্শকদের ভিড় জমে যায়। তবে আবহাওয়ার হঠাৎ অবনতিতে আয়োজকরা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে খেলা বিলম্বিত করার সিদ্ধান্ত নেন।

ঝড়-বৃষ্টির তীব্রতার কারণে নির্ধারিত সময় পর্যন্ত দুই দলের ফুটবলাররাও মাঠে নেমে অনুশীলন বা ওয়ার্ম-আপ করতে পারেননি। এতে ম্যাচ শুরুর প্রস্তুতিতেও বিঘ্ন ঘটে।

পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে সকাল ৮টার দিকে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন এবং জাতীয় সংগীত পরিবেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপরই রেফারির বাঁশিতে মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত শেষ ৩২-এর লড়াই।

এএন

Link copied!