ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ট্রাম্পের এক ফোনেই বদলে গেল ফিফার সিদ্ধান্ত, বালোগুনের লাল কার্ড স্থগিত

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ১১:৪৯ এএম

ট্রাম্পের এক ফোনেই বদলে গেল ফিফার সিদ্ধান্ত, বালোগুনের লাল কার্ড স্থগিত

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে ঘিরে নেওয়া ফিফার এক সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সরাসরি লাল কার্ড দেখার পর এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেও সেই শাস্তি এক বছরের জন্য স্থগিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে কোনো বাধা থাকছে না এই মার্কিন স্ট্রাইকারের।

ফিফা জানিয়েছে, বালোগানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আপাতত স্থগিত থাকলেও এটি পুরোপুরি বাতিল করা হয়নি। এক বছরের প্রবেশনকাল চলাকালে তিনি যদি একই ধরনের ও সমপর্যায়ের আরেকটি গুরুতর অপরাধ করেন, তাহলে বর্তমান স্থগিতাদেশ বাতিল হবে। সে ক্ষেত্রে আগের নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন অপরাধের জন্য নির্ধারিত শাস্তিও কার্যকর হবে।

২৫ বছর বয়সী বালোগান বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৬৪তম মিনিটে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বেপরোয়া স্টাড মারার কারণে সরাসরি লাল কার্ড দেখেন। টুর্নামেন্টের ১০.৫ অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা প্রযোজ্য হওয়ার কথা।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, লাল কার্ড বা তার ফলে হওয়া স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো দলের আপিল করার সুযোগ নেই। তাই বালোগানের ক্ষেত্রে ফিফার সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়মের প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

অবশ্য এ ধরনের নজির ফিফার ইতিহাসে একেবারে নতুন নয়। এর আগে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তখন তিন ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে শেষ দুটি ম্যাচের শাস্তি এক বছরের প্রবেশনকালের জন্য স্থগিত করেছিল ফিফা। ফলে তিনি তাৎক্ষণিকভাবে ওই দুই ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিলেন।

এদিকে ফিফার সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় ধরনের অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।’ ট্রাম্পের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা আরও জোরালো হয়েছে।

এএন

Link copied!