ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

স্পেনের কাছে হেরে সরে দাঁড়ালেন পর্তুগালের কোচ মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৮:০০ এএম

স্পেনের কাছে হেরে সরে দাঁড়ালেন পর্তুগালের কোচ মার্টিনেজ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ জানান, পর্তুগালের সঙ্গে তার চুক্তির মেয়াদ সোমবার শেষ হয়েছে। ফলে জাতীয় দলের দায়িত্বে আর থাকছেন না তিনি। এখন নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেবে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

মার্টিনেজ বলেন, তার লক্ষ্য ছিল পর্তুগালকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্ব চালিয়ে যাওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।

তিনি আরও বলেন, ফেডারেশনের সামনে এখন নতুন করে দল গড়ার সুযোগ এসেছে। নতুন কোচ নিয়োগের মাধ্যমে ভবিষ্যতের পরিকল্পনা এগিয়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মার্টিনেজ জানান, টুর্নামেন্ট শুরুর আগে দায়িত্ব ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে স্পেনের বিপক্ষে ম্যাচটিই যে পর্তুগালের কোচ হিসেবে তার শেষ ম্যাচ, সেটি এখন নিশ্চিত।

বিদায়ী বক্তব্যে পর্তুগালের সমর্থক, খেলোয়াড় ও ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কোচ। তিনি বলেন, পর্তুগালে কাজ করার সময় তাকে নিজের দেশের মানুষের মতোই গ্রহণ করা হয়েছে, যা তার কাছে গর্ব ও সম্মানের বিষয়।

এদিকে, বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের মধ্য দিয়ে জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি মার্টিনেজ। তবে দীর্ঘদিনের অধিনায়ক রোনালদোর নেতৃত্ব ও অবদানের প্রশংসা করে তিনি বলেন, গোল কিংবা অ্যাসিস্ট—সব ক্ষেত্রেই রোনালদো দলের জন্য অসাধারণ ভূমিকা রেখেছেন এবং একজন আদর্শ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এএন

Link copied!