ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘সুন্দর স্বর্ণালি সন্ধ্যা’য় আলম আরা মিনু

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:২৩ এএম

‘সুন্দর স্বর্ণালি সন্ধ্যা’য় আলম আরা মিনু

বরেণ্য সংগীতশিল্পী আলম আরা মিনু সাধারণত স্টেজ শোতে গান গাইতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। একটা সময় ছিল যখন দেশে-বিদেশে স্টেজ শোতে গান গাওয়া নিয়েই ছিল তার দিন-রাত ক্লান্তিবিহীন ছুটে চলা। তা এই সময়ে এসে কমে গেলেও স্টেজের প্রতি ভালোবাসা একটুও কমেনি।তাই স্টেজ শোর নিমন্ত্রণ পেলে তিনি সহাস্যে তা বরণ করে নিয়ে শ্রোতা-দর্শকের জন্য সেখানে উপস্থিত হয়ে মনের মতো কিছু গান শুনিয়ে থাকেন।

সেই ধারাবাহিকতায় আগামীকাল (২৩ সেপ্টেম্বর) আলম আরা মিনু তারানা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের আয়োজনে রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ সেপ্টেম্বর বিকাল ৫.৩০  মিনিটে মঞ্চে উঠবেন মিনু। গাইবেন তার এবং দর্শকের ভালো লাগার মতো কিছু গান।

আলম আরা মিনু বলেন, ‘আমি শিল্পী, যতটা পারি যারা গান ভালোবাসেন, গানকে মনের খোরাক হিসেবে ভাবেন, তাদের কাছাকাছি থাকতে। শ্রোতা-দর্শকের কাছাকাছি থাকতে পারার একটা বড় মাধ্যম হচ্ছে স্টেজ শো। স্টেজ শোতে শ্রোতাদের মনের ভাবটা অনায়াসে জানা যায়।

তাদের ভালোলাগার কথা জানা যায়। আর একটি মিলনায়তনে গানের শো হওয়া মানে সেখানে গানপ্রেমী শ্রোতাদেরই উপস্থিতি থাকে। যে কারণে প্রস্তুতিটাও হতে হয় সে রকম।

এবারের অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’। নামটি যেমন, আশা করছি অনুষ্ঠানটিও ঠিক তেমনি হবে। আমি আমার নিজের মতো করেই কিছু মনের মতো গান গাইবার প্রস্তুতি নিয়েছি।

আশা করছি শ্রোতারা সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ্য করে তুলবেন। আর অবশ্যই এমন একটি আয়োজনের নেপথ্যে যারা আছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হবে— এটাও আমার বিশেষ ভালো লাগা।’

এদিকে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাকেই উৎসর্গ করে একটি গান গেয়েছেন মিনু। গানের শিরোনাম ‘বঙ্গকন্যা’। গানটি লিখেছেন হোসনে আরা জলি আর সুর করেছেন মিনু নিজেই।

Link copied!