ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

একাত্তরের পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব মার্কিন আইনসভায়

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৫, ২০২২, ০২:০৪ পিএম

একাত্তরের পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব মার্কিন আইনসভায়

১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে চালানো গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব আনা হয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিভসে। 

দুই মার্কিন আইনপ্রণেতা এই প্রস্তাব এনেছেন। যাতে মার্কিন প্রেসিডেন্টকে ‘গণহত্যার’র স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেসম্যান রো খান্না এবং কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিভে এই প্রস্তাবটি তোলেন।

যেখানে এই গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব দেওয়ার কথাও বলা হয়েছে।

রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোট টুইটে লেখেন, ‘গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতিকে আমাদের বছরের পর বছর ধরে মুছে যেতে দেওয়া উচিত নয়।

জেনোসাইডের স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে শক্তিশালী করবে, আমাদের সহকর্মী আমেরিকানদের শিক্ষিত করবে। সেই সঙ্গে অপরাধীদের বার্তা দেবে যে, এই ধরনের অপরাধ সহ্য করা হবে না কিংবা কেউ ভুলে যাবে না। ’

তিনি আরো লেখেছেন, ‘১৯৭১ সালের বাংলাদেশে চালানো গণহত্যার ঘটনা ভুলে যাওয়া ঠিক হবে না। আমার ওহিওর সহকর্মীর সহযোগিতায় বাঙালি ও হিন্দুদের ওপর চালানো নৃশংসতা বিশেষ করে যার কিছু কিছু ক্ষেত্রে গণহত্যার ঘটনা ঘটেছে, তাকে স্বীকৃতি দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছি। ’ সূত্র: এনডিটিভি

টিএইচ

Link copied!