ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩০, ২০২৪, ০৩:০২ পিএম

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ফ্লাইওভারের নিচে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে দ্য নিউ যাত্রী সেবা নামের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরএস

Link copied!