ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ২০, ২০২৪, ১১:২০ এএম

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

আজ দেশের ১৮ জেলায় বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যা ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে হতে পারে বলে আবাস এসেছে। বুধবার (২০ মার্চ) সকালে দেয়া নদীবন্দরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বার্তায় দুপুর একটা পর্যন্ত এ পূর্বাভাস কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর আগে, মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, ওইদিন সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমে যেতে পারে।

বিআরইউ

Link copied!