ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গণভবন থেকে লুট হওয়া পাঁচ লাখ টাকা ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৪, ১১:১৭ এএম

গণভবন থেকে লুট হওয়া পাঁচ লাখ টাকা ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা

গণভবনের থেকে লুট হওয়া পাঁচ লাখ টাকা ফিরিয়ে দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাস এই টাকাগুলো ফিরিয়ে দেন তারা। ঢাকা সেনানিবাসের এসপি ইউনিটের সার্জেন্ট মোহাম্মদ আলী এ তথ্য তথ্য নিশ্চিত করেছেন।

তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সজল জানান, আমি ও আমার বন্ধুরা গত ৫ই আগস্ট গণভবনে ৫ লক্ষ টাকা পাই । নৈতিক দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা টাকাগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি।

এত লুটপাটের মাঝেও সজল এবং তার বন্ধুদের এমন দৃষ্টান্ত স্থাপন করায় পদার্থবিজ্ঞান বিভাগসহ বিভিন্ন মহল তাঁদের এই কাজে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে, সংসদ ভবন থেকে লুট করা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে এ টাকা উদ্ধার করে শিক্ষার্থীরা।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয় এবং গণভবনের ভেতরে উল্লাস করে ছাত্র জনতা। জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিভিন্ন ব্যক্তি যেসব সরঞ্জাম নিয়ে যেতে চাইছিলেন, তাঁদের অনেকের কাছ থেকে সেসব সরঞ্জাম উদ্ধার করেন ছাত্ররা। তাঁরা সেগুলো এক জায়গায় জড়ো করেছিলেন। সেগুলোর মধ্যে বিভিন্ন আসবাব ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামাদি ও বইপত্রসহ নানা জিনিস ছিল।

বিআরইউ

Link copied!