ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১২, ২০২৫, ১০:৩৮ এএম

লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা লাকি আক্তারকে গ্রেফতারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবগত রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এর আগে ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’—শীর্ষক কর্মসূচির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শিক্ষার্থীরা ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, শাহবাগের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। নতুন করে আর কোনো শাহবাগ হতে দেওয়া হবে না।

মিছিল শেষে শাহবাগে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক ইবনে আলী বলেন, চব্বিশের বাংলায় আর কোনো শাহবাগ তৈরি হবে না। পুলিশের মধ্যে অনেক ফ্যাসিবাদের দোসর রয়েছে, তবে একথাও সত্য, পুলিশের অনেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য জীবন দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলাকে বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা করেছে। লাকিসহ শাহবাগীদের গ্রেফতার করতে হবে।

বিআরইউ

Link copied!