ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আজ বিশ্ব শিশু দিবস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ১১:৩৯ এএম

আজ বিশ্ব শিশু দিবস

শিশুদের অধিকার ও কল্যাণের প্রতি সচেতনতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে শিশু দিবস। শিশুদের প্রতি ভালোবাসা, নিরাপত্তা ও শিক্ষার বার্তা তুলে ধরতে দিনটি নানা আয়োজনে উদযাপিত হচ্ছে।

শিশু দিবসের উদযাপনের তারিখ দেশভেদে আলাদা হলেও, এ দিবসের মূল লক্ষ্য এক শিশুদের অধিকার রক্ষা ও তাদের সুখী-সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা। ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৫৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে ২০ নভেম্বরকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করে আসছে।

শিশু দিবসের সূচনা হয় ১৮৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে, যেখানে ইউনিভার্সালিস্ট চার্চের যাজক রেভারেন্ড চার্লস লিওনার্ড প্রথম শিশুদের জন্য বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেন। পরে তুরস্ক ১৯২০ সালে ২৩ এপ্রিলকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে, যা বিশ্বের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃত শিশু দিবস।

ঢাকাসহ সারা দেশে পালিত হবে দিবসটি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। এছাড়া শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ।

এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশুর কথা বলবো আজ, শিশুর জন্য করবো কাজ’। শিশু দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু অ্যাকাডেমির আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেএইচআর

Link copied!