ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহজালালের কার্গো ভিলেজে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৪২ পিএম

শাহজালালের কার্গো ভিলেজে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে আরও ৮টি ইউনিট রওনা দিয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যসব বাহিনীকে সহযোগিতা করতে ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার বিকেল ৪টা ১৩ মিনিটের দিকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বলেন, শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

অন্যদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইএইচ

Link copied!