ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আইন উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড, জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৫, ০৩:২৯ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ড, জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়

চব্বিশের জুলাই–অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আমি মনে করি আজকের দিন জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকের রায় বিশেষ করে মনে পড়াচ্ছে সেই সকল শহীদের কথা, যারা সেই সময় প্রাণ হারিয়েছিলেন।”

এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ করা শুরু হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠের পর, দুপুর ২টা ৫০ মিনিটে প্রধান রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। রায়ে দুই আসামি—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল দুইজনকেই মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। 

ড. আসিফ নজরুল বলেন, “আজকের রায় শুধু আদালতের পক্ষ থেকে নয়, এটি দেশের ইতিহাসে সেই বিচার ও ন্যায়ের প্রতিফলন, যা জনগণ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছে।”

ইএইচ

Link copied!