ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে দ্বিতল ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৫, ০৬:৪৯ পিএম

রাজধানীতে দ্বিতল ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো আধুনিক, মানবিক এবং কার্যকর করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দ্বিতল কাঠামোয় পাঁচটি ট্রাফিক পুলিশ বক্স নির্মাণকাজ এগিয়ে নিচ্ছে। 

এরই ধারাবাহিকতায় রোববার সকালে আগারগাঁও ক্রসিংয়ে সম্পূর্ণ আধুনিক সুবিধাসম্পন্ন দ্বিতল কাঠামোয় নির্মিত একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ট্রাফিক পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সেবা দেন। কোথাও আবার টিনের ঘরে সার্ভিস দিতে হয়—এটা কোনোভাবেই এই শহরের চিত্র হতে পারে না।

ডিএমপি আমাদের কাছে অনুরোধ করেছিল আধুনিক পুলিশ বক্স নির্মাণের জন্য। আমরা পুলিশ সদস্যদের জন্য এক সুন্দর, নিরাপদ ও আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করছি, যাতে তারা আরো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।’

প্রশাসক আরো বলেন, ‘নির্মাণকাজের সময় বিশেষভাবে লক্ষ রাখা হয়েছে যাতে পথচারীদের কোনো অসুবিধা না হয়। ফুটপাতের ওপর কাঠামোটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে নিচ দিয়ে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারেন।’

পুলিশ বক্সগুলোকে নারীবান্ধবভাবে নির্মাণ করা হয়েছে উল্লেখ করে প্রশাসক জানান, ‘প্রথমে একটি টয়লেটের কথা ভাবা হলেও পরবর্তীতে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো কাঠামোটি ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং পরিবেশবান্ধব স্ট্রাকচার হিসেবে নির্মাণ করা হয়েছে।’

ঢাকার মিরপুর-১৩ (হারম্যান মেইনার স্কুলের পাশে), সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, পুলিশ প্লাজার পাশে (ফজলে রাব্বি পার্ক সংলগ্ন) এবং সোনারগাঁও ইন্টারসেকশনসহ মোট চারটি স্থানে স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের কাজ চলমান রয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধাণ প্রকৌশলী ব্রি.জে. মঈন উদ্দীন এবং ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ 

ডিএনসিসি আশা করছে, নতুন স্মার্ট ট্রাফিক পুলিশ বক্সগুলো চালু হলে নগরবাসী আরো দ্রুত, নিরাপদ ও উন্নতমানের ট্রাফিক সেবা পাবেন।

ইএইচ

Link copied!