ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রধান উপদেষ্টা

হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৫৯ পিএম

হাদির স্ত্রী-সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক জরুরি ভাষণে তিনি এই শোক প্রকাশ করেন।

ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানান যে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে এই হৃদয়বিদারক সংবাদটি দিয়েছেন। 

অধ্যাপক ইউনূস বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহিদ হিসেবে কবুল করুন।”

প্রধান উপদেষ্টা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। 

তিনি জানান, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সকল দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। হাদির প্রয়াণকে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি হিসেবেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণার সময় পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইতোমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই অকাল প্রয়াণে শোক জানিয়েছে। আগামীকাল শুক্রবার তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইএইচ

Link copied!