ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কনকনে ঠান্ডায় কাঁপছে ঢাকা, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:০৫ এএম

কনকনে ঠান্ডায় কাঁপছে ঢাকা, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

রাজধানীতে শীতের প্রকোপ আরও জোরালো হচ্ছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। 

শুক্রবার ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে শীতের তীব্রতা বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। 

তবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার কারণে জনজীবনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও বাতাসের প্রবাহ শীতের আমেজ বজায় রাখবে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ ছিল। আজ সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল শনিবার ভোর ৬টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।

এদিকে দেশব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ নৌ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। দৃশ্যমানতা কমে আসায় যাত্রী ও চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কুয়াশা ও হিমেল বাতাসের জোড়া প্রভাবে দেশের উত্তরাঞ্চলসহ রাজধানীর উপকণ্ঠগুলোতে শীতের অনুভূতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ

Link copied!