ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ১০:৪১ এএম

মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানাধীন মৌচাক ফ্লাইওভারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতেরা হলেন- সিএনজির চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।
 
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি ও মোটরসাইকেলের। এতে সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
 
জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি।
 
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এএন

Link copied!