ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিএনসিসিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৬, ০৮:৩৪ পিএম

ডিএনসিসিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। 

ডিএনসিসি প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম বাংলাদেশের মানুষকে আজীবন অনুপ্রাণিত করবে। ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন যে, রাষ্ট্র পরিচালনায় তাঁর অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশপ্রেমিক অবস্থান বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, সিনিয়র সহ-সভাপতি কাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাবু ও প্রচার সম্পাদক মোহাম্মদ গাদ্দাফি হোসেন। 

আরও উপস্থিত ছিলেন, স্কেভেটর (ইস্কেভেশন) ইউনিয়ন রেজি-৪৭৭৩ এর সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইএইচ

Link copied!