ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১২:৩৩ পিএম

থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি
ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় থাকা পুলিশের একটি মোটরসাইকেল চুরি হয়েছে।

শনিবার ভোরে মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যায়। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেপ্তার এমনকি শনাক্তও করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, মোটরসাইকেলটি ভাটারা থানার এএসআই মো. ফিরোজের। থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। ওইদিন ভোরে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে তারা মোটরসাইকেলটি ঠেলে নিয়ে যান।    

এ ঘটনায় ভাটারা থানার ওসি মো. ইমাউল হক বলেন, মোটরসাইকেলটি থানার পার্কিং থেকে চুরি হয়েছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। তদন্ত চলছে, আশাকরি শীঘ্রই মোটরসাইকেলটি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করতে পারব।   

মোটরসাইলে মালিক এএসআই ফিরোজ সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলাম। সকালে থানায় ফিরে জানতে পারি মোটরসাইলটি চুরি হয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। কিন্ত সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলায় অবস্থান শনাক্ত করা যায়নি এখনো।  

এএন

Link copied!