ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ডিএনসিসি

মানবিক বিবেচনায় কোরবানি পর্যন্ত হকারদের সময় দেওয়া হচ্ছে 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০৪:২৩ পিএম

মানবিক বিবেচনায় কোরবানি পর্যন্ত হকারদের সময় দেওয়া হচ্ছে 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাজধানীর ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে ঈদের পর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তবে মানবিক বিবেচনায় আসন্ন কোরবানির ঈদ পর্যন্ত হকারদের সময় দেওয়া হচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে বুধবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রশাসকের ছবি সম্বলিত একটি পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ঈদের পর রাজধানীর ফুটপাত ও রাস্তার নির্ধারিত জায়গা ছাড়া কোথাও হকার বসতে দেওয়া হবে না।

ডিএনসিসি আরও জানিয়েছে, নির্ধারিত স্থানে স্থানান্তর না হয়ে কেউ যদি ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঈদ পর্যন্ত সময় দিয়ে হকারদের বিকল্প স্থানে সরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

এম জি

Link copied!