ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১২০

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:৩৯ পিএম

মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১২০

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার দিনভর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মিরপুর মডেল থানা এলাকা থেকে ২৪ জন, পল্লবী থানা থেকে ৩৬ জন, কাফরুল থানা থেকে ১৪ জন, শাহআলী থানা থেকে ১১ জন, দারুস সালাম থানা থেকে ১৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এম জি

Link copied!