ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ১২:৫৭ পিএম

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা

ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধে এবার তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

শুক্রবার সকালে ঢাকা কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার কবির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদ উপলক্ষে বাড়ি ফেরার চাপ বাড়ছে। সকাল থেকেই কমলাপুর থেকে ১১টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে।

স্টেশন ম্যানেজার আরও জানান, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ছাদে উঠে ভ্রমণ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, যাত্রীদের সুবিধা বিবেচনায় সর্বনিম্ন শ্রেণিতে আসনসংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। স্ট্যান্ডিং টিকিটসহ মোট টিকিটের সংখ্যা দাঁড়াবে প্রায় ৭০ হাজার।

এম জি

Link copied!