ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩১, ২০২৬, ০২:৪৬ পিএম

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর ডেমরা এলাকার বাঁশেরপুরে একটি স্টিল কারখানায় বয়লার মেশিনে লোহা গলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কারখানাটির ভেতরে কাজ চলার সময় হঠাৎ বয়লারে ত্রুটি দেখা দিলে বিস্ফোরণ হয় এবং গলিত লোহা চারদিকে ছিটকে পড়ে। এতে কর্মরত তিন শ্রমিক আহত হন।

দগ্ধদের নাম সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, সাব্বিরের শরীরের প্রায় ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদের প্রায় ১ শতাংশ পুড়ে যায়। এর মধ্যে মাজেদের অবস্থা তুলনামূলক হালকা হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এম জি
 

Link copied!